বিনোদন

আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি

post-img

৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক্যারিয়ারের অসংখ্য ছবির মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা ফুটবল খেলা পছন্দ করে থাকেন।

এদিকে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। এ তালিকায় বাদ যায়নি শাবনূরও। কোপা আমেরিকার শিরোপা জয়ে যখন আর্জেন্টিনা দলেন ভক্ত-অনুরাগীরা জয় উদযাপন করতে ব্যস্ত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আর্জেন্টিনা সাপোর্টারদের খুশিতে শাবনূরও খুশি হলেন।

তিনটি কোলাজ ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল।’

শেষাংশ শাবনূরের ভাষ্য, ‘আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে।’

পোস্টের কমেন্ট বক্সে আলমগীর হোসেন নামে এক ভক্ত লিখেছেন, ‘জয় হোক আর্জেন্টিনারের আগামী দিন গুলো সেই সাথে তোমারও যাদু রয়েছে।’ রিখাতুল ইসলাম লিখেছেন, ‘আগে বাংলাদেশটাকে ঘুরে দাঁড়াতে হবে তাহলেই সব হবে ইনশাআল্লাহ।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.