মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সম্মানে যুক্তরাজ্য যুবলীগ উদ্যোগে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সারব আলী ,আসম মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগ নেতা আফজাল হোসেন ও ফয়সল হোসেন সুমনসহ অনেকে।
