এনআরবি সাফল্য

দুবাইতে প্রবাসী বাংলাদেশির ব্যবসায়ীক সফলতা

post-img

আমিরাতের শারজাহ প্রদেশের 'আল নাসেরিয়া এলাকার ইলেকট্রিক স্যানিটারি এন্ড হার্ডওয়্যার মার্কেটে বাড়ছে প্রবাসী উদ্যোক্তার সংখ্যা। যার প্রায় ৮০ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশী। তাদেরই একজন প্রবীণ ব্যবসায়ী বজলুর রশিদ চৌধুরী। তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশীর।

সংশ্লিষ্টরা জানান, ফেনীর দাগনভুইয়ার মৃত আব্দুল কাদের চৌধুরীর ছেলে বজলুর রশিদ চৌধুরী। সোনালী ভবিষ্যতের আশায় ১৯৯৭ সালে পাড়ি জমান মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। প্রায় ৭ বছর চাকরির পর শুরু করেন নিজস্ব ব্যবসা। কঠোর পরিশ্রম ও সততাকে পূঁজি করে তৈরি করেন আনোয়ার আল বুতিনা ইলেকট্রিকেল এন্ড স্যানিটারী ট্রেডিং এবং মামুন আল রশীদ প্লাস্টার টাইলস পেইন্ট কন্ট্রাক্টটিং। তার এসকল প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় অর্ধশত বাংলাদেশি। দেশটিতে ভিসা বন্ধ থাকায় বিপাকে রয়েছেন অনেক বাংলাদেশী ব্যবসায়ী। শ্রমিক ভিসা চালু করলে একদিকে যেমন বাড়বে বাংলাদেশিদের কর্মসংস্থান অন্যদিকে বাড়বে দেশের রেমিটেন্স প্রবাহ। তাই কুটনৈতিক আলোচনা বাড়িয়ে ভিসা চালুর আবেদন এই রেমিটেন্স যোদ্ধার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.