খেলা

ফাইনালের জন্য ভালো অনুভব করছেন মেসি

post-img

এবারের কোপা আমেরিকা শুরুর আগ থেকেই চোট সমস্যায় ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোটের কারণে গ্রুপপর্বে এক ম্যাচ মাঠেই নামেননি তিনি। চোট সমস্যা ছাড়াও ফর্ম বিবেচনায়ও মেসি সেরকম ছন্দে নেই যেমনটা সমর্থকরা তার থেকে আশা করে ছিলেন।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে পেনাল্টি মিস করে তো সমালোচনার মুখোমুখি হয়েই গিয়েছিলেন, যদিও সে যাত্রায় এমিলিয়ানো মার্টিটিনেজের সুবাদে ম্যাচটা জিতে রক্ষা পায় আলবিসেলেস্তেরা।

এবার আর্জেন্টিনা দলের এবং মেসির নজর কোপা আমেরিকা ফাইনালের শিরোপা তুলে ধরার দিকে। কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোর ৬টায় মাঠে নামবে মেসির দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা তুলে ধরতে মরিয়া আর্জেন্টিনা।

তবে ফাইনালে মেসি খেলবেন কিনা এ বিষয়ে সমর্থকদের মনে ছিল যথেষ্ট শঙ্কা। কারণটা হলো চোট। তবে সবার দুশ্চিন্তা দূর করলেন মেসি নিজেই। দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে তিনি জানিয়েছেন তার চোটের বর্তমান অবস্থা।

মেসি বলেছেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে ও মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.