আয়ারল্যান্ডে চলছে স্থানীয় সরকার নির্বানের হাওয়া। এই নির্বাচেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বেড়েছে বাড়তি উত্তেজনা। কারণ বেশ কয়েকজন বাংলাদেশিও প্রতিদ্বন্দিতা করছেন এবারের নির্বাচনে। দেশটির মূলধারার রাজনীতিতে সক্রিয় এ প্রার্থীরা বলছেন, আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে তুলে ধরতেই তাদের এই প্রদক্ষেপ।
জানা যায়, আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়ারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে দেশটির প্রবাসী বাংলাদেশীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশীর অংশগ্রহণ প্রবাসীদের মধ্যে তৈরী করেছে বাড়তি উদ্দীপনাও। এবারের নির্বাচনে লড়ছেন প্রবাসীদের পরিচিত মুখ আশরাফ চৌধুরী। দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল, ‘ফিনেগেইল’ থেকে প্রতিদ্বন্দিতা করছেন তিনি। নিজ কমিউনিটির উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মকে তুলে ধরতেই, রাজনীতিতে যুক্ত হয়েছেন, এই বাংলাদেশি। তবে আয়ারল্যান্ডের রাজনীতিতে নেই কোন জাতিগত সংঘাত। দেশটির অন্যান্য নাগরিকেরাও স্বাগত জানিয়েছেন, এই বাংলাদেশিকে। সহযোগীতা করছেন নিজ দলীয় সদস্যরাও। ইউরোপের ধনীক দেশ আয়ারল্যান্ড। উন্নত বিশ্বের দেশটিতে টিকে থাকতে, নতুন প্রজন্মের বাংলাদেশিদের, লোক্ষ্য স্থিরের আহবান সংশ্লিষ্টদের।
