প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের স্পিকার বলেন, সাংবাদিকদের কাজে বর্তমান সরকারের কোনো চাপ নেই। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এসময় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী’সহ অন্যরা উপস্থিত ছিলেন ।
