অনুষ্ঠান

‘ইমার্সন অব লাইফ’ ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন

post-img

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী এবং সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ফখরুল ইসলামের তোলা বিভিন্ন ছবি নিয়ে, ইমার্সন অব লাইফ শিরোনামের একটি ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।

লন্ডন বাংলা প্রেসক্লাব হলে চ্যানেল এসের হেড অব নিউজ কামাল মেহেদীর সঞ্চালনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকচিত্রি শিমু রহমান। সিলেট ফটো গ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও টাওয়ার হ্যামলেটসের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসিএ এর প্রেসিডেন্ট তফাজ্জল মিয়া, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, আলোকচিত্রি কাওসার আহমেদ, সিনিয়র কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের ও আলোকচিত্রি আহমেদ জাকু। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কাওসার আহমেদ, বাবলা চৌধুরী, শিমু রহমান, আহমেদ জাকু, মোহাম্মদ রিমন এবং মোহাম্মদ এখলাস উদ্দিন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.