সংযুক্ত আরব আমিরাতে দেশীয় শাক-সবজি,মাছ-মাংস ও খাদ্য পণ্যের বিপুল সমাহার নিয়ে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘দরবার বাকালা’র।
আবুধাবীর ইলেক্ট্রা স্ট্রীটের আল মোল্লা বিল্ডিং এর পাশে এ দোকানটি চালু করা হয়। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন দেশটিতে সফররত চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির দুই কর্ণধর মোহাম্মদ শফি ও আমানউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন,ব্যবসায়ী আলহাজ্ব ওসমান গণি আলমগীর,মোহাম্মদ মউন উদ্দিন,সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,জোবায়েদুল করিম,মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী,মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী,মাওলানা মোহাম্মদ নজরুল ও মোহাম্মদ নবীসহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশী শ্রমিক ভিসা চালুর আহবান জানান অতিথিরা।
