বাংলাদেশ কমিউনিটি,কুয়েত’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুরাদুল হক চৌধুরীকে সভাপতি ও কামরুজ্জামান টিটোকে সাধারণ সম্পাদক করে ৪০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটোর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মুরাদুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা আলীম উদ্দিন,মোহাম্মদ ইসমাইল, বাহার উদ্দিন, সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, রোকনুজ্জামান পিদু,মোহাম্মদ বেলাল উদ্দিন, সুরুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, ইসমাইল হোসেন হাওলাদারসহ অনেকে। এসময় বক্তারা জানান, কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে এ সংগঠন সৃষ্টি করা হয়েছে। সংগঠনটি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রবাসে মারা যাওয়া প্রায় ৩৮টি মৃতদেহকে দেশে পাঠাতে আর্থিক সহায়তা করেছে সংগঠনটি।
