বাংলাদেশ

যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

post-img

সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতেই বাহিনীর সদস্যদের অংশগ্রহনে মনমুগ্ধকর প্যারেড পরিদর্শন করেন তিনি। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ন অবদান রাখায়, ৫টি বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্যকে পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায়, জাতীয় গুরুত্বপূর্ণ যে কোন প্রয়োজনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে বলে, বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান।

এসময়ে যে কোন অশুভ তৎপরতা মোকাবেলায় বাহিনীর সদস্যদের অর্পিত দায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালন করার নির্দেশ দিয়ে, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী বলে সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়াও সবার সহযোগিতায় আবারো স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.