পহেলা ফাল্গুন উপলক্ষে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক দিচ্ছে বিভিন্ন কোর্সে ৫০% স্কলারশীপ। এছাড়াও প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভোজন রসিক বাঙ্গালীর এতিহ্যের সাথে যেন মিশে আসে গ্রামের বিভিন্ন পিঠার নাম। শীত শুরু থেকেই যেন পিঠার ধুম পরে গ্রামে গ্রামে। শহুরে জীবনে যেন অনেকটা অপরিচিত এই দৃশ্য।
তাই আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের পান্থপথ ক্যাম্পাসে বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ পিঠামেলা।
মেলায় পিপলএনটেক শিক্ষার্থীদের জন্য আইটির ৫০টির বেশি কোর্সে ৫০% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
জানা গেছে, পিঠা মেলায় ঘুরতে আসা শিক্ষার্থীদের জন্য গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভালপমেন্ট, নেটওয়ার্কিং সার্ভার, লারাভেল, এএসপিডটনেট,পাইথন, ডাটাবেজ, নেটওয়ার্ক সিস্টেম এডমিনিস্টেশনসহ প্রায় ৫০টির বেশি কোর্সে থাকছে এ ৫০% স্কলারশীপ। মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনলাইনে এ ছাড়ের রেজিস্ট্রেশন করতে পারবে।
অনলাইনে রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/QhDtuBFUYf5Zv5tZA
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবে ০১৭৯৯৪৪৬৬৫৫, ০১৮৮৫৯৮১২৫০ নম্বরে।
