এনআরবি লাইফ

যুক্তরাজ্যে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সুবর্ণ জয়ন্তী উৎযাপন

post-img

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে যুক্তরাজ্যে বিদ্যালয়টির সুবর্ণ জয়ন্তী উৎযাপন করা হয়েছে।

পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টের হল রুমে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুল আহমেদ শুকুর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পীকার কাউন্সিলর শাফী আহমেদ ও কাউন্সিলর কামরুল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নাল আবেদিন ফুরুক মিয়া,বালাগঞ্জ ওসমানী নগর ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু, মিজানুর রহমান মিরু, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাষ্ট সদস্য ছমছু মিয়া,ফারুক মিয়া,জুনেদ আহমদ হারুন, শাহ শাহজাহান,আবদুল কাইয়ুম মানিক,তফজ্জুল হোসেন, সেলিম আহমেদ, ময়নুল ইসলাম,সাহেল আহমদ তফাদর, খালেদ মিয়া,আবদুল আজিজ,ছয়ফুল আমিন হেলাল,মোহাম্মদ আলী প্রমুখ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.