আন্তর্জাতিক

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৪ নাগরিক আটক

post-img

বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ১০৪ নাগরিককে আটক করেছে রোমানিয়া। অবৈধ অভিবাসনের সময় হাঙ্গেরি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সীমান্ত পুলিশ।আটককৃতদের মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিকেরাও রয়েছে।


দেশটির সীমান্ত পুলিশের বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে,রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পরিচালিত একটি অভিযানে লুকিয়ে থাকা অবস্থায় তাদের খুঁজে পায় পুলিশ।আটককৃতরা আরাদ অঞ্চলের নাদলাক-২ বর্ডার পয়েন্টে তিনটি ট্রাক এবং একটি ভ্যানে লুকিয়ে ছিলেন। তারা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম চেষ্টার অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে ইউরোপের এ দেশটি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.