অনুষ্ঠান

মিশিগান হ্যামট্রামেক সিটি কাউন্সিলরকে সংবর্ধনা

post-img

যুক্তরাষ্ট্রের মিশিগান হ্যামট্রামেক সিটির কাউন্সিলর ও বিএডিসি মিশিগানের সাবেক সভাপতি মুহিত মাহমুদকে হবিগঞ্জে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার নবীগঞ্জ শহরের আরজু চাইনিজ রেস্টুরেন্টে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি এম এ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ছনি আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জের সাবেক মেয়র ও এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মুছা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সফিকুজ্জামান শিপন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদসহ অনেকে। অনুষ্ঠানে মুহিত মাহমুদকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.