অনুষ্ঠান

যুক্তরাজ্যে বাংলাদেশিকে সংবর্ধনা

post-img

যুক্তরাজ্য সফররত সমাজ সেবক ও শিল্প উদ্যোক্তা সাইদুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বার্মিংহামে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখাবাসী। এসময় আগামী নির্বাচনে বড়লেখা পৌরসভার মেয়র পদে প্রার্থীতার ঘোষনা করে দেশ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি ।

বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীম উদিন। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাবাজর জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার মিডল্যান্ডস ব্যুরো প্রধান কাউসারুল ইসলাম সুমন ও বাংলা কাগজের উপদেষ্টা মোহাম্মদ মাখন বেলাল। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা কামরুল ইসলাম,আব্দুল আজিজ তাজ উদ্দিন,মইনুল ইসলাম,মারুফ আহমেদ ও রুহেল আহমেদসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.