বাংলাদেশের কৃষি খাতকে ঝুঁকিমুক্ত,লাভজনক এবং প্রান্তিক কৃষকদের জন্য টেকসই করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বৈশ্বিক অংশীদারেরা। নেদারল্যান্ডসের হেগ শহরে ‘বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করনীয়’ শীর্ষক এক আলোচনায় তারা এই অঙ্গিকার করেন। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ও ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ে যৌথ আয়োজনে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী ড. মো.আবদুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এসময় দেশের কৃষি রূপান্তরের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় বিভিন্ন দেশের ২৩০ জনের বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন।
