বার্সেলোনা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্সেলোনার স্হানীয় একটি রেষ্টুরেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। সভায় উপস্হিত ছিলেন উপদেষ্ঠা আপ্তাব নজরুল ইসলাম, আফাজ জনি, আমিন আলী রফিক, শফিউল আলম, জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইকবাল বকসি ও সদস্য করিম ওয়াহিদসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
