অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে সেখানকার প্রায় অর্ধেক মানুষ।
জাতিসংঘ বলছে, প্রয়োজনীয় সরবরাহের অল্প কিছু অংশই গাজা উপত্যকায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। সেখানে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই প্রতিদিন খাবার পাচ্ছে না। গাজার বর্তমান পরিস্থিতির কারণে সেখানে ত্রাণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে,গাজায় হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে বিমান হামলা চালিয়ে যাওয়া হবে।
