বিশেষ প্রতিবেদন

শুভ জন্মদিন ফারহানা হানিপ

post-img

শুভ জন্মদিন ফারহানা হানিপ।

যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের সর্বাধিক নামকরা আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির (সিএফও) প্রধান অর্থ কর্মকর্তা মিসেস ফারহানা হানিপের জন্মদিন আজ। 

ঢাকা জেলার কেরানীগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে পিতা আখতারুজ্জামান খান ও মাতা নুরজাহান বেগমের কনিষ্ঠ কন্যা হয়ে আজকের এইদিনে জন্মগ্রহণ করেন তিনি।

ফারহানা হানিপ সংসার জীবন শুরু করেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের সাথে। তাদের ঘরে রয়েছে তিন কন্যা সন্তান, নাফিসা, প্রীয়তা ও ইলাফ।

ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন।  

যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন ফারহানা হানিপ ।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি তিনি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।

এই বিশেষ দিনে ফারহানা হানিপের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও তার সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জন্মদিনের বিশেষবার্তা দেবার পাশাপাশি তার সুস্থতা ও সফলতা কামনা করে শুভ কামনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.