চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনিকে সংবর্ধনা দিয়েছে আবুধাবির ফটিকছড়ি প্রবাসীরা।
আমিরাতে সফরকালে আবুধাবীর ইলেক্ট্রারার ইব্রাহিম রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। আলহাজ্ব ওসমান গণি জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোহাম্মদ মউন উদ্দিন মঈন ও ছৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, খাদিজাতুল আনোয়ার সনির স্বামী আনোয়ার পারভেছ হীরা ও হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাসির মাহমুদ আজম, নাসির উদ্দীন তালুকদার, মোজাম্মেল হক মনির, জানে আলম জাহাঙ্গীর,রবিউল ইসলাম তালুকদার, আজিম উদ্দিন শিকদার, জাকির হোসেন জসীম, এসকান্দর শওকত, কাজী লোকমান, আবু তৈয়্যব ও নাসির মামুনসহ অনেকে।
