বাংলাদেশ

ভেদাভেদ ভূলে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর

post-img

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন- মন্তব্য করে তৃণমূলের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভূলে দেশের মানুষের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে দলের বর্ধিত সভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নানা ষড়যন্ত্র হলেও নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সরকারের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে, কোথাও যাতে দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সারাদেশ থেকে আগত আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নেন।

সভার বক্তৃতায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। নির্বাচন নিয়ে বিরোধীরা নানা চক্তান্ত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল  ষড়যন্ত্র অতিক্রম করে দেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য নির্বাচনকে এবার উন্মুক্ত করে দেয়া হয়েছিলো।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এখন একযোগে কাজ করতে হবে,  দেশের উন্নয়নে জনগণের কল্যাণে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও যাতে দুর্নীতি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.