সংবাদ

‘আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই ’

post-img

আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা পালন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় নিরাপত্তার বিষয়ে সচেতন। আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই, তবে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কিছু দুষ্টু লোক থাকতে পারে, স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনও কিছু করতে পারে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নির্দিষ্ট আর্মবেন্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ দেবেন যেন তাদের দেখেই চেনা যায় তারা স্বেচ্ছাসেবক। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যদি কোনও গুজব বা নেতিবাচক সংবাদ পান তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করবেন।

তিনি আরও বলেন, হোসাইনী দালান ইমামবাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনও দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.