আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজনীতিবিদ এ কে এম শামসুজ্জামান বাহারের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটবাসির উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বশিরুল ইসলাম। যৌথ পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল মনসুর চৌধুরী ও সমাজসেবক ফারুক চৌধুরী। এসময় নির্বাচনে প্রতিদ্বন্দিতার প্রেক্ষাপট উল্লেখ করে কানাইঘাটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন শামসুজ্জামান বাহার।
সভায় কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ইজ্জত উল্লাহ, কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী, নাজিরুল ইসলাম, প্রফেসর আব্দুল মালিক, ও সোহেল চৌধুরী।
