এনআরবি বিশ্ব

প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন

post-img

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনকে সামনে রেখে মফিজ-গোলজার-মনির প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুইনডনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়।

এতে সুইন্ডনসহ পাশ্ববর্তী শহরের ট্রাস্টিরা অংশ নেন। সভায় ট্রাস্টের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি নোয়াব আলী। প্রফেসর ফরিদ আহমদ ও শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ ট্রাস্টি আবুল কালাম আজাদ, শফিক মিয়া, আলাউদ্দিন বাবুল, মাসুক মিয়া ও মকরম আলী আফরোজ।

সভায় সাধারণ সম্পাদক গোলজার খান ও ট্রেজারার প্রার্থী মনির আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে তাহির-আজম -আখলাক প্যানেলও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.