এনআরবি লাইফ

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

post-img

পিঠা ভোজনপ্রেমি বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। পুরো শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম। প্রবাসের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন ঘরোয়াভাবে পিঠা পুলির আয়োজন অনেকটাই অসম্ভব। তাই বলে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই জার্মানি প্রবাসী বাংলাদেশিরা।


শনিবার প্রবাসীদের সংগঠন নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙ্গালী নারীরা। জার্মানি প্রবাসী বাংলাদেশিদের এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, জাকির হোসেন, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া, নিয়ামুল ভুঁইয়া, আমির হোসেন, মোহাম্মদ সানা, আফ্রিদ প্রধান, মাহবুবুল ইসলাম এবং নেয়ামতসহ অনেকে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.