বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জাতীয় সরকার গঠন ও ঘোষিত তফসিল বাতিলের দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশের

post-img


বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে ৭ জানুয়ারি কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন তারা। আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ মাদানী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা।  তারা বলেন, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান বাংলাদেশ ইসলামী আন্দোলনের বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।


অপরদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত জালালি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী ৭ জানুয়ারি আপনারা নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। তিনি বলেন, আজ সংখ্যা গরিষ্ঠ এই মুসলমানের দেশে মাওলানা মামুনুল হকসহ বিরোধীদলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রেখেছে। এ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। এ সরকার আমাদের অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.