পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছে লাখ লাখ মানুষ।
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে। তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। মাঝারি বন্যায় জেলার কাজিপুর,সদর,বেলকুচি,চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ২৪ হাজার পরিবারের লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে,গেল কয়েক দিন বৃষ্টি কম হওয়ায় সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। মৌলভীবাজার,সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি।
