আন্তর্জাতিক

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

post-img

অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল (বুধবার) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে ৯ এপ্রিল (মঙ্গলবারকে) রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরুর দিন হিসেবে ঘোষণা করেছে দেশটির ইসলামবিষয়ক সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

স্থানীয় সময় ৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। তবে শাওয়াল মাসের চাঁদ ওঠার একদিন আগেই অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে সংস্থাটি। খবর গালফ নিউজ।

স্থানীয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে, দেশটির ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, সিডনি এবং পার্থে ৯ এপ্রিল, মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। এর ফলে ৯ এপ্রিল হবে রমজানের শেষ দিন এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল, বুধবার।

ফতোয়া কাউন্সিল জানিয়েছে, যদিও এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে, অস্ট্রেলিয়ার টাইমজোন অনুযায়ী সিডনি ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামীকাল ৯ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সে দিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্তের ১২ মিনিট পর, ৫টা ৫১ মিনিটে দেখা মিলবে নতুন চাঁদের। কারণ নতুন চাঁদ জন্মের ১৮-২০ ঘণ্টা পরই কেবল সেটি খালি চোখে দেখা যায়।'

সেই সঙ্গে, পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন চাঁদের জন্ম হবে স্থানীয় সময় ৯ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে। সেখানে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্তের ১৬ মিনিট পর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দেখা যাবে শাওয়াল মাসের বক্রাকৃতির চাঁদ।

গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.