সিলেটে প্রথম জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করবে আওয়ামী লীগ। এমনটা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যারা নির্বাচনের মাঠে থাকবে তাদের সঙ্গেই লড়াই হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।
তিনি বলেন,অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় বিএনপি। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।
