সংবাদ

নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না: তারেক রহমান

post-img

হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে দলীয় সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।

বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।

তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহিদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র-জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য-একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই, বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.