শিক্ষা

মালয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

post-img

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়া’র নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সেশনের শিক্ষার্থীদের জন্য মালয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নবীনবরণের আয়োজন করে। রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেল নতুন-পুরাতন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়।

মুশফিকুর রহমান আনোয়ার ও ফারহান সিদ্দিকের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও ইকোনোমিকস ফ্যাকাল্টি’র অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. মুহম্মাদ মেহেদি মাসুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই ফ্যাকাল্টির সিনিয়র লেকচারার ড. মো. মাহফুজুর রহমান, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চুয়েটের অ্যাসিসট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার হুমায়ন কবির।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পরিচিতি পর্ব ও শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ডক্টর মেহেদি মাসুদ, ডক্টর মাহফুজ, ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, কমিউনিটি নেতা রাশেদ বাদল, নাজমুল ইসলাম বাবুল, নুর মোহাম্মদ ভূঁইয়া, আব্দুল মজিদ, শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ন কবিরসহ অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবাদুল্লাহ খান, মুশফিকুর রহমান আনোয়ার, রেজাউল করিম, ফারহা সিদ্দিক, কানিজ ফাতেমা ও তাসনিম বিনটি জাহিদ (সাইকি)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.