ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-ইউকেবিসিআই এর উদ্যোগে,বিজনেস নেটওয়ার্কিং ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াটফোর্ডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে,বৃটিশ-বাংলাদেশী সংগঠনটির ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন। ইউ কে বিসিসিআই’র ডিরেক্টর ও ইস্ট রিজিয়নের প্রধান সিদ্দিকুর রহমান জয়নালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। আলোচনা করেন মিডল্যান্ড রিজিয়ন প্রধান ইমাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই,সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া,ডিরেক্টর সাইফুল আলম, শিক্ষাবিদ ড. নাজিয়া হোসেন এমবিই ও কাউন্সলার রিতা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে এম জি মৌলা মিয়া সম্প্রতি বৃটিশ রাজার কাছ থেকে এমবিই উপাধি পাওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
