খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ কততম?

post-img

ফুটবলের চেয়ে সংক্ষিপ্ত সংস্করণের খেলা ফুটসাল। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে ইনডোরে অনুষ্ঠিত এই খেলা। এখন পর্যন্ত ফুটসালের নয়টি বিশ্বকাপও আয়োজন হয়েছে। চলতি বছরেই উজবেকিস্তানে বসছে টুর্নামেন্টটির দশম আসর। এরই মাঝে প্রথমবারের মতো এই খেলার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে নারী ও পুরুষ উভয় বিভাগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল।

এ বছর হতে যাওয়া বিশ্বকাপের ড্র বা সূচি ঘোষণায় ব্যবহৃত হবে ফুটসালের নতুন এই র‍্যাঙ্কিং। এছাড়া পরের বিশ্বকাপের দল নির্বাচনও করা হবে র‌্যাঙ্কিং অনুযায়ী। ১৯৮৯ সাল থেকে ফিফা ফুটসাল বিশ্বকাপ আয়োজন করে আসলেও, এবারই প্রথম তারা অংশগ্রহণকারী দলগুলোর র‌্যাঙ্কিং তৈরি করেছে। এর আগে ফুটবল বিশ্বকাপও অনেক আগে থেকে হয়ে আসলেও, ছেলেদের প্রথম র‌্যাঙ্কিং করা হয় ১৯৯২ সালের ডিসেম্বরে। ২০০৩ সালে মেয়েদের র‍্যাঙ্কিংটাও চালু হয়।

ফুটসালে ছেলেদের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ১৩৯টি দল। যদিও ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে। দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ আছে র‍্যাঙ্কিংয়ে—মালদ্বীপ ১১০ নম্বরে ও নেপাল ১২১ নম্বরে। অন্যদিকে, মেয়েদের র‍্যাঙ্কিংয়ে মোট দল ৬৯টি। এদের মধ্যে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দল নেই।

বাংলাদেশের মেয়েদের ফুটসাল দল প্রথম র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে ৪৪ নম্বরে। এই ৬৯ দলের মধ্যে সবার ওপরে ব্রাজিল। ব্রাজিলের পরেই দুইয়ে স্পেন। পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া আছে তিন, চার ও পাঁচে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.