চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮০০ কোটি টাকা। ফেব্রুয়ারিতে আসা প্রবাসীদের এ আয় গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে গত জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে গড়ে প্রতিদিন এসেছে সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার।
