এনআরবি সাফল্য

চ্যানেল আই সেরাকণ্ঠে আমেরিকা-কানাডা থেকে নির্বাচিত ৫ শিল্পী

post-img

চ্যানেল আই সেরাকণ্ঠের গ্রান্ড ফিনালে নর্থ আমেরিকা অনুষ্ঠিত হয়ে গেলো গত ২ জানুয়ারি সোমবার। নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এবং কানাডা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ নেন।

এতে উত্তর আমেরিকান পাঁচজন বিজয়ী হয়েছেন। যারা বাংলাদেশে যাবেন মূল প্রতিযোগিতায় অংশ নিতে।

অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন দুই বাংলার কিংবদন্তী রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র অন্যতম পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এছাড়া আরো ছিলেন চ্যানেল আই যুক্তরাষ্ট্রের হেড অব অপারেশনস রাশেদ আহমেদ ও আদিত্য শাহিন। সহযোগিতায় ছিলেন শুভ রায়।

রিয়েলিটি শো’র গ্রুমিং টিচার ছিলেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহ মাহবুব।

চূড়ান্ত পর্বের বিজয়ীরা হলেন- নিউইয়র্কের কানিজ দীপ্তি (চ্যাম্পিয়ন), জর্জিয়ার শান্তা মাইশা, ভার্জিনিয়ার মাহ্দিয়া ঈশাল ও অপ্সরা বণিক এবং কানাডার টরন্টোর বিপ্লব কর্মকার।

তারা শিগগিরই ঢাকার জাতীয় পর্বে অংশ নেবেন।

অনুষ্ঠানের বিজয়ীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন আলেগ্রা হোম কেয়ার ও বাংলা সিডিপ্যাপের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.