দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসব বিরাজ করছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। তবে,ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তাদের । এমন পরিস্থিতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে বসবাসরত রেমিটেন্সযোদ্ধাদের।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চলছে নানা হিসেব-নিকেশ। নির্বাচনকে কেন্দ্র করে যে মহাসমারোহ, তার উত্তাপ ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও, ভোটাধিকার প্রয়োগ নিয়ে রয়েছে সংশয়।
এমন পরিস্থিতিতে প্রবাসীদের মূল্যায়ন করতে হলেও, ভোটাধিকারের ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের।
নির্বাচনে বিজয়ী দল যেনো দেশের চলমান অগ্রগতির ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধিশালী দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ হয়- এমন প্রত্যাশা প্রবাসীদের।
