রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ৬ ঘণ্টা বন্ধের পর আবার স্বাভাবিক হয়েছে। তবে, বেশকিছু ফ্লাইট বাতিল হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে এই চিত্র দেখা যায় বিমানবন্দরে। যাত্রীরা বলছেন, ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানালে এভাবে হয়রানি হতে হতো না। এখন থেকে নির্দিষ্ট সময় ফ্লাইট ছাড়বে কিনা তাও জানা নেই তাদের। এদিকে, বিমানবন্দরের একটি সূত্র জানায়,নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করলেও, পরবর্তীতে সমন্বয় করে পরবর্তীতে ফ্লাইটে নিতে হবে।
