পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা-বেচায়ও ভিড় বাড়ছে খামার এলাকায়।
খামারগুলো বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশীরাও পরিচালনা করছেন। এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী তৌকির আহম্মেদ। তিনি বিভিন্ন দেশ থেকে পশু এনে লালন পালন করেন। এ বছর প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করে স্বল্প মূল্যে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিয়েছেন তৌকির। পাশাপাশি নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে ডেলিভারি দিবেন বলেও জানান তিনি। তার খামারে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল থেকে সর্বনিম্ন ৭ হাজার রিয়াল দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সব সময়ই তার খামারে পাওয়া যায় গরু,ছাগল ও দুম্বাসহ বিভিন্ন পশু।
