অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘স্মার্ট টাইপিং সলিউশন’

post-img

কাতারের রাজধানী দোহার ব্যস্ততম আল-মুনতাজা পার্কের পাশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘স্মার্ট টাইপিং সলিউশন’। মধ্যপ্রাচ্যের দেশটিতে বিভিন্ন দেশের অভিবাসীদের মানসম্মত টাইপিংসহ ডিজিটাল সেবা প্রদানের প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।

স্মার্ট টাইপিং সলিউশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন,প্রতিষ্ঠানটির দুই স্বত্বাধিকারী মো: সজিব হোসাইন ও আরিফ মাহবুব। অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিনিয়র কমিউনিটি নেতা মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আরমান, মো: মহিউদ্দিন, স্বপন মিয়া,মেহেদী হাসান সাকিব ,আহসান হাবিব শাফি ,জয়নাল আহমেদ, দুলাল ও নজীর আহমেদ। এসময় উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠানটি থেকে টাইপিং, প্রিন্টিং ও হুকুমি সেবাসহ কোম্পানি পরিচালনার সবরকম সেবা দেয়া হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.