বিভিন্ন দেশের প্রত্যাগত প্রবাসীদের ডাটাবেজ তৈরী করতে রেইজ প্রকল্প কাজ করছে বলে জানিয়েছেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। তিনি বলেন, প্রত্যাগত এসব প্রবাসীদের সহযোগিতা করতে সারাদেশে কাজ করছে।
নরসিংদীর শিবপুরে “বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিবপুর ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নরসিংদী ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আমিনুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও প্রকল্পের ডেপুটি কাউন্সিলর তাজ উদ্দিন খন্দকারসহ বেশ কয়েকজন বিদেশ ফেরত কর্মী। এসময় প্রধান অতিথি বলেন, ২০২৩ সালে প্রায় ১৩ লাখ বাংলাদেশির বিদেশে যাওয়ার তথ্য থাকলেও, কতো জন ফেরত এসেছেন, সেই তথ্য কোন দপ্তরেই নেই।
