আন্তর্জাতিক

হুতিদের ওপর আবারো মার্কিনী হামলা

post-img

হুতিদের ওপর আবারো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিশানা করে রোববার এ হামলা চালানো হয়। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনে হুতিদের মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিশানা করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এগুলোর মধ্যে একটি ছিল স্থল হামলার ক্রুজ ক্ষেপণাস্ত্র,বাকি চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রেখেছিল হুতিরা। গত শনিবার ইয়েমেনে হুতিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পরদিন যুক্তরাষ্ট্র এককভাবে হুতি লক্ষ্যবস্তুতে এ হামলা চালালো। হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সামরিক-বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এই হামলা চালানো হচ্ছে, বলছে হুতিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.