২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।
বৃহস্পতিবার রাতেই নদীতে নেমে পড়েন, চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। ইলিশ আহরণ শেষে শুক্রবার ভোর থেকেই, চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফিরতে শুরু করেন তারা। তবে জেলেদের দাবি, কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না নদীতে।
এদিকে, দীর্ঘদিন পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলে,ক্রেতা ও বিক্রেতার হাকডাকে সরগরম মাছ ঘাট। যদিও প্রথম দিনে ইলিশের দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের। আগামী কয়েকদিনের মধ্যে, ইলিশের সরবরাহ আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন আড়তদাররা।
