বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী বার্লিনের সারলট্টেনবার্গের বার্লিন বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি সরকার। সভা যৌথভাবে পরিচালনা করেন, বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদার ও সাংগঠনটির সাধারণ সম্পাদক মো. বাবুল বেপারী। এসময় বক্তব্য রাখেন, সংঠনের সহ-সভাপতি অপু চৌধুরী, সিনিয়র নেতা নিজাম উদ্দিন দোকানদার, মো. পলাশ হানিফ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মাশরুর আলম বাবলী, মোহাম্মদ আলী জীবন, নজরুল ইসলাম সেন্টু ও শাহ আলমসহ অনেকে।
