বিশেষ প্রতিবেদন

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, আকাশছোঁয়া দাম

post-img

প্রকৃতিজুড়ে শরতের আনাগোনা। শীতের দেখা মিলতে বাকি আরও দুই মাস। এর আগেই বাজারে উঁকি দিচ্ছে শীতকালীন সবজি। আগাম এসব সবজির দামে থমকে যাচ্ছেন ক্রেতা। বাজারে এসব সবজির দাম বেশ চড়া। এসব সবজি উচ্চবিত্তের খাবার, নিম্নবিত্তরা ছুঁতে পারছেন না দামের কারণে।

রাজধানীর কারওয়ান বাজারে এসব সবজির মধ্যে শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো আমদানি হয়েছে।

খুচরা বাজারে শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মুলা ৫০, ফুলকপি ৬০, বাঁধাকপি (প্রতি পিস) ৪০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

পাইকারি বাজারে শিম প্রতি কেজির দাম ১৫০ টাকা। মুলা ৪৫ , ফুলকপি ৪০, বাঁধাকপি (প্রতি পিস) ৩০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে আমদানি কম হওয়ায় বাজারে দাম বেশি এসব সবজির। আমদানি বেশি হলে দাম দ্রুতই কমবে এমন প্রত্যাশা তাদের।

শাহিদ নামের এক যুবক কারওয়ান বাজারে এসেছেন সবজি কিনতে। একটি দোকানে দেখা গেল শীতকালীন সবজি নিয়ে দর কষাকষি করছেন তিনি। তিনি বলেন, “নতুন সবজি পরিবারের সবাই প্রথমে খেতে চায়। তাই কিনতে চেয়েছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। সবজির দাম এমনিতেই বেশি। আর শীতকালীন সবজির দাম তো আরও চড়া।”

আমির চাঁদ নামের আরেক সবজি বিক্রেতা বলেন, “১৫ থেকে ২০ দিন আগে বাজারে যখন শীতকালীন সবজি আসতে শুরু করে। তখন দাম তুলনামূলক বেশি ছিল। যেমন- শুরুর দিকে শিম বিক্রি করছি ২২০ টাকার উপরে। এখন প্রতি কেজির দাম ১৬০ টাকা। দাম কমে যাওয়ায় এসব সবজির বিক্রি বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।”

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.