‘তরুণদের সাথে নিংশিয়ার বন্ধন’ প্রতিপাদ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প। ক্যাম্পের উদ্দেশ্য ছিল, দেশটির স্বায়ত্বশাসিত অঞ্চল নিংশিয়া ও বিদেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং উদ্ভাবনের নতুন নিংশিয়া পরিদর্শন করা।
২৬ থেকে ৩১ জুলাই পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়নিংশিয়া হুই অটোনমাস রিজিওনে। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন দেশের তরুণরা নিংশিয়া পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক আদান-প্রদান এবং বন্ধুত্ব গড়ে তোলেন। তারা নিংশিয়ার বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের বিকাশ সম্পর্কে জানতে, ইংচুয়ান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এক্সিবিশন সেন্টার, নিংশিয়া বাইরুইয়ান উলফবেরি মিউজিয়াম ও শাপোথু ন্যাশনাল নেচার রিজার্ভসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এছাড়াও পরিবেশগত সুরক্ষা,ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রথা এবং মরুভূমির ক্যাম্পে থাকার অভিজ্ঞতা অর্জন করেন। এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তানসহ ১২টি দেশের ৩৪ জন যুব প্রতিনিধি এবং নিংশিয়া থেকে ১৩ জন চীনা যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
