ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয়দের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে। ফলে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর এবং সকালেও খান ইউনুসের আশপাশে একাধিক ইসরায়েলি হামলা হয়েছে। এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী । ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসাকর্মীরাও।
