প্রবাসী কর্মীদের উন্নয়ন ও সুরক্ষিত জীবনমান নিশ্চিন্তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি এসব কথা জানান। এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিসহ আইলও'র প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
