বাংলাদেশ

স্কুলের বইয়ে সরকার মিথ্যা প্রচার করছে

post-img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রাইমারি স্কুলের বইয়ের অবস্থা ভয়াবহ। কারণ এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। ওখানে একজনের নাম ছাড়া আর কারও নাম নাই। এমনকি সেখানে তাদের যে নেতা তাজউদ্দীন আহমেদ, তারও নাম নাই। কর্নেল ওসমানীর নামও নাই। কারও নাম নাই। শুধু একনেতা একদেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ।

সাম্প্রতিক আজিজ আহমেদের স্যাংশন এবং বেনজীর আহমেদের ইস্যু নিয়ে তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ নজিরবিহীন দুর্নীতি করেছেন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকেও যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। সংসদ সদস্য আনারকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে।

সোমবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে। তিনটা নির্বাচনেই প্রহসন হয়েছে। কাল নির্বাচন কমিশন বলেছে এরকম বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কোনো দলই নির্বাচনে আসে না। যে কারণে আজ নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আজ এ সরকার শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, বরং পুরো দেশটাকেই ধ্বংস করে দিয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.