সংবাদ

১০ টাকায় চো‌খ দেখালেন প্রধানমন্ত্রী

post-img

১০ টাকার টি‌কিট কে‌টে চো‌খ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচ তলায় বহির্বিভাগ থেকে, সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখ পরীক্ষা করান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.