চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া শাখা বিএনপির উদ্যোগে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারিতে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মোঃ কাজী সালাউদ্দিন, এম এ কালাম, হাবিবুর রহমান শিশির, ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, ইমন হাসান, যুবদল নেতা জসীম উদ্দিন ও জাসাস নেতা আসাদুজ্জামান মাসুমসহ অনেকে। এতে, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহি উদ্দিন।
